ভিডিও পরামর্শ · চেম্বারে সিরিয়াল · লাইভ ট্র্যাকিং

ঘরে বসে ডাক্তার দেখান, লাইনে না দাঁড়িয়ে সিরিয়াল নিন

ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলুন, অথবা চেম্বারের সিরিয়াল নিন অনলাইনে। শুরু করতে শুধু মোবাইল নম্বর লাগবে।

📍 কাছের ডাক্তার / হাসপাতাল

লগইন করলেই ডাক্তার খোঁজা, সিরিয়াল নেওয়া আর ভিডিও পরামর্শ।

ভিডিও পরামর্শের ছবি

আমাদের সেবা

ডাক্তার দেখানোর সব কাজ — এক জায়গায়

স্বাস্থ্য ব্লগ

সহজ ভাষায় স্বাস্থ্যের সাধারণ তথ্য

সব লেখা →

কেন ডক্টর চেম্বার?

ডাক্তার দেখানো এখন সহজ — চেম্বারে বা ঘরে বসে

  • ✓সাধারণ বা বিশেষজ্ঞ ডাক্তার — নাম, বিভাগ, এলাকা বা সমস্যা দিয়ে খুঁজে নিন।
  • ✓চেম্বারের লাইনে বসে থাকতে হয় না: লাইভ সিরিয়াল দেখে সময়মতো যান।
  • ✓ভিডিও পরামর্শ, ই-প্রেসক্রিপশন আর আগের সব ভিজিট এক জায়গায়।

ডক্টর চেম্বার কিভাবে কাজ করে?

  1. ১সাইন আপ করুনমোবাইল নম্বর দিন, OTP দিয়ে যাচাই — ব্যস। কোনো পাসওয়ার্ড লাগে না।
  2. ২ডাক্তার বেছে নিননাম, বিভাগ, এলাকা বা সমস্যা লিখে খুঁজুন — বাংলা বা English। ফি আর সময় দেখে নিন।
  3. ৩সিরিয়াল বা সময় নিনচেম্বারের সিরিয়াল, অথবা ভিডিও পরামর্শের সময়। নম্বর আর লিংক SMS-এ চলে আসে।
  4. ৪ডাক্তার দেখানচেম্বারে যান লাইভ সিরিয়াল দেখে, অথবা ভিডিও কলে কথা বলুন। প্রেসক্রিপশন আসে SMS-এ।

রোগীদের জন্য সুবিধা

দূরে যেতে না হয়, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে না হয়

🟢

এখনই ডাক্তার

যে ডাক্তাররা এই মুহূর্তে অনলাইনে, তাঁদের ফি আর আনুমানিক অপেক্ষার সময় দেখে সাথে সাথে ভিডিও কলে কথা বলুন।

📲

লাইভ সিরিয়াল ট্র্যাকিং

ডাক্তার চেম্বারে আছেন না পথে, এখন কত নম্বর চলছে, আপনার আগে কতজন — প্রায় প্রতি ৩০ সেকেন্ডে আপডেট।

📄

ই-প্রেসক্রিপশন

ওষুধ, টেস্ট, পরামর্শ আর পরের ভিজিটের তারিখ — লিংক SMS-এ আর আপনার রেকর্ডে। প্রিন্ট বা PDF সেভ করুন।

📎

রিপোর্ট পাঠান

ভিডিও পরামর্শের আগে টেস্ট রিপোর্ট বা পুরনো প্রেসক্রিপশনের ছবি (৬টা পর্যন্ত) দিন — ডাক্তার কলের পাশেই দেখবেন।

🩺

কী সমস্যা? কোন ডাক্তার?

উপসর্গ লিখুন বা বলুন — কোন বিভাগের ডাক্তার দেখাবেন তা জানাবে। জরুরি লক্ষণে সাথে সাথে ৯৯৯-এ কল করতে বলবে।

📋

আমার রেকর্ড

সামনের সিরিয়াল, আগের ভিজিট, প্রেসক্রিপশন আর আপনার ডাক্তাররা এক জায়গায়। পরিবারের কারো জন্যও সিরিয়াল নিন।

⭐

রোগীদের রেটিং

দেখানো রোগীরাই রেটিং দিতে পারেন, তাই ডাক্তার বাছাইয়ে আসল অভিজ্ঞতা দেখে নিন।

📍

এলাকা ধরে খুঁজুন

বিভাগ, জেলা, উপজেলা — শহরে থানা বা এলাকা পর্যন্ত (ধানমন্ডি, মিরপুর, আগ্রাবাদ…)। চেম্বারের ঠিকানা Google Maps-এ।

৪১টি বিভাগের ডাক্তার

কোন সমস্যায় কোন ডাক্তার — বিভাগ বেছে নিন

ডাক্তারদের জন্য সুবিধা

কাগজের খাতা ছাড়ুন — চেম্বার, সিরিয়াল, ভিডিও পরামর্শ আর আয়ের হিসাব এক অ্যাপে।

🏥

সব চেম্বার এক জায়গায়

যতগুলো চেম্বার, সবগুলোর ভিজিট, অন্য কাজ আর ছুটি এক ক্যালেন্ডারে। সময় মিলে গেলে অ্যাপ নিজেই জানাবে।

🧑‍💼

অ্যাসিস্ট্যান্ট

অ্যাসিস্ট্যান্ট রোগী রেজিস্টার করেন, ফি নেন, সিরিয়াল চালান। একজন অ্যাসিস্ট্যান্ট কয়েকজন ডাক্তারের কাজ করতে পারেন।

🚦

লাইভ স্ট্যাটাস

চেম্বারে, পথে (কত মিনিট দেরি), বিরতিতে — এক চাপে জানান; রোগী আর অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে দেখেন।

🌐

অনলাইন সিরিয়াল

চালু বা বন্ধ আপনার হাতে। ফি চেম্বারে, অথবা bKash / Nagad-এ অগ্রিম। প্রতি ভিজিটে সর্বোচ্চ সিরিয়াল ঠিক করে দিন।

🎥

ভিডিও পরামর্শ

সেশন খুলুন বা এক চাপে অনলাইনে যান। রোগী অগ্রিম পুরো ফি দেন; রোগী দেখা শেষ হলে ফি-র ৮০% আপনার।

📝

প্রেসক্রিপশন লিখুন

কলের পাশেই প্রেসক্রিপশন লিখুন; রোগী সাথে সাথে SMS-এ লিংক পান।

📩

বাতিল বা সময় বদল — SMS নিজে যায়

ভিজিট বাতিল বা সরালে প্রত্যেক রোগী আর অ্যাসিস্ট্যান্টকে SMS যায়; সিরিয়াল একই থাকে।

💰

আয়ের হিসাব

আজ, এই সপ্তাহ, এই মাস — চেম্বার আর ভিজিট ধরে আয়। অনলাইনের টাকা প্রতি মাসের ১–৫ তারিখে আপনার bKash / Nagad-এ।

🏢 হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

সেন্টারের সব ডাক্তার, রুম নম্বর, ছুটি আর রিপোর্ট এক জায়গায়। আপনার সেন্টার যোগ করতে আমাদের কল করুন।

📞 কল করুন

সাধারণ প্রশ্ন

ডাক্তার খুঁজতে কি লগইন করতে হবে?+

হ্যাঁ। মোবাইল নম্বর দিয়ে এক মিনিটে সাইন আপ করলেই সব ডাক্তার, তাঁদের চেম্বার আর সময় দেখতে পাবেন।

ভিডিও পরামর্শের টাকা কিভাবে দেব?+

bKash বা Nagad-এর Send Money দিয়ে, তারপর TrxID দিন। টাকা মিলে গেলেই সময় নিশ্চিত হয় আর SMS আসে।

চেম্বারের সিরিয়ালে কি অগ্রিম টাকা লাগে?+

বেশির ভাগ ডাক্তারের ক্ষেত্রে না, ফি চেম্বারেই দেবেন। কিছু ডাক্তার অগ্রিম নেন, সেটা বুক করার সময়ই দেখাবে।

পরিবারের অন্য কারো জন্য সিরিয়াল নেওয়া যায়?+

যায়। বুক করার সময় রোগীর নাম আর বয়স দিন; SMS আপনার নম্বরেই আসবে।

লাইভ সিরিয়াল দেখতে কি অ্যাপ লাগবে?+

না। SMS-এর লিংকে চাপ দিলেই পেজটা খোলে, লগইনও লাগে না।

ডাক্তার হিসেবে যোগ দিতে কত খরচ?+

রেজিস্ট্রেশন ফ্রি। প্রথম ৩০০টা সিরিয়াল ফ্রি, Pro-র সব সুবিধাসহ (ভিডিও পরামর্শ, AI সহকারী), যতগুলো চেম্বার ইচ্ছা। এরপর কাজ চালু রাখতে Pro প্ল্যান নিতে হয়।